সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন অনুসন্ধান টিম গঠন করলো দুদক

খেলাধুলা
সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন অনুসন্ধান টিম গঠন করলো দুদক
নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং একসময়ের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের জুন মাসে শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেই মামলায় শেয়ারবাজার থেকে প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

দুদক সূত্র জানায়, সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আরও গভীরভাবে যাচাই করার জন্য নতুন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সহ একাধিক সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত।