প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: মাদরাসা ক্রিকেট চালু করতে চায় বিসিবি

খেলাধুলা
প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: মাদরাসা ক্রিকেট চালু করতে চায় বিসিবি
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫

দেশের ক্রিকেট কাঠামোকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ণমেয়াদে দায়িত্ব নেওয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা করেছেন, এখন থেকে স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসাগুলোতেও নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান, মাদরাসা ক্রিকেট চালুর প্রধান উদ্দেশ্য হলো দেশের লাখ লাখ মাদরাসা শিক্ষার্থীকে ক্রিকেটের মূল স্রোতে নিয়ে আসা। তিনি বলেন, ‘ক্রিকেট তো সবার হওয়া উচিত। মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, তাদের জন্য আমরা সেই ব্যবস্থা করছি।’

বুলবুল আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেটের কাঠামোতে থাকা কিছু অসামঞ্জস্য দূর করার জন্যই এই পদক্ষেপ। স্কুল ক্রিকেটে বিভিন্ন বয়সের ছাত্রদের মধ্যে যে ব্যবধান দেখা যায়, মাদরাসা ক্রিকেট চালুর মাধ্যমে তা সমন্বয় করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট ছোট ফরম্যাটে (সম্ভাব্য টি-টোয়েন্টি) আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। সূত্র অনুযায়ী, ম্যাচগুলো ১০ ওভারের হতে পারে। বিশেষ বিবেচনায় খেলাগুলো আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত আয়োজন করার কথা ভাবা হচ্ছে।