বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ, পরিষ্কার করলো বিসিবি

খেলাধুলা
বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ, পরিষ্কার করলো বিসিবি
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

এক সময়ের ওয়ানডে শক্তি হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ধুকছে ধারাবাহিকতার অভাবে। সাম্প্রতিক সময়ের টানা ব্যর্থতায় প্রশ্ন উঠেছে, ২০২৭ বিশ্বকাপে টাইগাররা সরাসরি খেলতে পারবে তো?

সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়ায়, চলমান আফগানিস্তান সিরিজ কিংবা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধারা চললে বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলতে হতে পারে। তবে এসব গুজব বলেই উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে আইসিসি র‍্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি বিশ্বকাপ খেলবে। যদি দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়েও সেরা আটে থাকে, তাহলে সুযোগ পাবে সেরা নয় দল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অর্থাৎ বাংলাদেশকে অন্তত র‍্যাংকিংয়ে সেরা ৯-এর মধ্যে থাকতে হবে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত। সেখানেই নির্ধারিত হবে কারা যাবে সরাসরি, আর কারা পড়বে কোয়ালিফায়ারে।

বিশ্বকাপের র‍্যাংকিং চূড়ান্ত হওয়ার আগেই বাংলাদেশ খেলবে অন্তত ২৪টি ওয়ানডে। আফগানিস্তান সিরিজ দিয়ে যার সূচনা হয়েছে। এই সময়ের মধ্যে টাইগারদের সামনে সুযোগ থাকবে র‍্যাংকিংয়ে উন্নতি করার। বিসিবি তাই এসব গুজবে কান না দিয়ে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ রাখার পরামর্শ দিয়েছে।

সামনে যেসব সিরিজে খেলবে বাংলাদেশ (ওয়ানডে):

আফগানিস্তান: ১ ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ: ৩ ম্যাচ

পাকিস্তান: ৩ ম্যাচ

নিউজিল্যান্ড: ৩ ম্যাচ

অস্ট্রেলিয়া: ৩ ম্যাচ

জিম্বাবুয়ে: ৫ ম্যাচ

আয়ারল্যান্ড: ৩ ম্যাচ

ভারত: ৩ ম্যাচ

র‍্যাংকিং এখনই চূড়ান্ত নয়। তাই এক বা দুই সিরিজে হারলেই বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে— এমন ভাবনায় বিভ্রান্ত না হয়ে সামনে থাকা সিরিজগুলোয় ভালো খেলাই এখন টাইগারদের আসল চ্যালেঞ্জ।