সৌম্য-সাইফের দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশের ঝড়ো সূচনা

খেলাধুলা
সৌম্য-সাইফের দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশের ঝড়ো সূচনা
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

আগের ম্যাচে অল্পের জন্য ফিফটি হাতছাড়া হয়েছিল সৌম্য সরকারের। করেছিলেন ৪৫ রান। তবে আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন তিনি। তৃতীয় ওয়ানডেতে ৪৮ বল খেলে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক পূর্ণ করেছেন এই বাঁহাতি ওপেনার।

তাঁর সঙ্গে জ্বলে উঠেছেন আরেক ওপেনার সাইফ হাসানও। গুদাকেশ মোতিকে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন তিনি। ৪৪ বলে ৪ চার ও ৪ ছক্কায় দারুণ ছন্দে ব্যাট করছেন সাইফ।

দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারেই দলের সংগ্রহ তিন অঙ্ক ছাড়িয়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৮। সৌম্য সরকার ৬২ এবং সাইফ হাসান ৫৩ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।