ফজলে রাব্বির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ম্যাচ রেফারি

খেলাধুলা
ফজলে রাব্বির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ম্যাচ রেফারি
নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনের খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়লেন বরিশাল বিভাগের অভিজ্ঞ ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। শনিবার (২৫ অক্টোবর) খুলনায় স্বাগতিক খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

খেলার ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় আচমকাই মাটিতে পড়ে যান রাব্বি। তার অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় সৌম্য সরকারসহ অন্যরা। পরে স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

তবে সৌভাগ্যবশত গুরুতর কিছু হয়নি রাব্বির। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি কিছুটা সুস্থবোধ করেন এবং হাসপাতাল না গিয়েই ড্রেসিং রুমে ফিরে যান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, “রাব্বি এখন স্থিতিশীল আছেন। শুরুতে আমরা ভেবেছিলাম হয়তো স্ট্রোকের মতো কিছু হয়েছে, কারণ শরীর অবশ হয়ে যাচ্ছিল এবং চোখেও সমস্যা দেখা দিয়েছিল। তাই তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তিনি ভালো অনুভব করায় মাঠ ছাড়েন।”

গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২৭তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই এ ঘটনা ঘটে। দেশের প্রথম শ্রেণির এই আসরে বরিশালের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি, যিনি ২০১৮ সালে দুইটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।