ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, নিন্দা বিসিসিআইয়ের

খেলাধুলা
ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, নিন্দা বিসিসিআইয়ের
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫

ভারতের ইন্দোরে চলমান নারী ক্রিকেট বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সকালে এক মোটরসাইকেল আরোহী তাদের শরীরে অযাচিতভাবে স্পর্শ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার হেঁটে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। এই সময় এক মোটরসাইকেল আরোহী তাদের কাছে এসে অনুপযুক্ত আচরণ এবং স্পর্শের চেষ্টা করে। বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে সঙ্গে সঙ্গে জানানো হয়।”

ঘটনার পর অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় পুলিশকে অভিযোগ জানান। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে শনাক্ত করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ এবং ৭৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা ঘটেছে ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। রাজ্য পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি এবং আশা করি আইন অনুযায়ী অপরাধীর যথাযথ শাস্তি হবে।”

পুলিশ বর্তমানে নিরাপত্তা প্রটোকলে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে। একই সঙ্গে নারী বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।