খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তামিম ইকবাল

খেলাধুলা
খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তামিম ইকবাল
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট তারকা তামিম ইকবাল। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সমর্থকদেরও দোয়া করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, “বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারো সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।”

সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি রবিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে হাসপাতালে ভর্তি হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব