মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্থগিত আইসিসির বোর্ড সভা

খেলাধুলা
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্থগিত আইসিসির বোর্ড সভা
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বিমান চলাচলে বিঘ্নের কারণে চলতি মাসে নির্ধারিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

ক্রিকেটভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য অঞ্চলে বিমান চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ পরিস্থিতিতে সরাসরি উপস্থিত হয়ে বোর্ড সভা আয়োজন সম্ভব না হওয়ায় তা স্থগিত করা হয়েছে।

তবে বোর্ড সভা স্থগিত হলেও আইসিসির অর্থ সংক্রান্ত কমিটির আলোচনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। জরুরি বিষয়গুলো আপাতত অনলাইন বৈঠকের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী এপ্রিল থেকে আবার সশরীরে সভা আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ওপরই এ সিদ্ধান্ত নির্ভর করবে।

এবারের বোর্ড সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার কথা ছিল। এর মধ্যে অন্যতম ছিল বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্ব নিয়ে আলোচনা। বর্তমানে জিওস্টারের সঙ্গে আইসিসির যে চুক্তি রয়েছে তা ২০২৭ সালে শেষ হবে। তাই আগেভাগেই নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা ছিল।

এ ছাড়া ভবিষ্যৎ সফরসূচি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) নিয়ে প্রাথমিক আলোচনা এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা অর্জন প্রক্রিয়া নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।