স্মার্টফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

স্মার্টফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

স্মার্টফোন ছাড়া যেন আধুনিক জীবন অচল। মেসেজ, শপিং, ভ্রমণ পরিকল্পনা বা বিনোদন—সবই এই ছোট্ট ডিভাইসে। কিন্তু একটানা ব্যবহারে সবচেয়ে বড় ঝামেলা তৈরি করে এর ব্যাটারি।

ব্যবহারকারীদের অভিযোগ, ফোন বা ল্যাপটপ একবার চার্জ দিলেও ঘণ্টাখানেকের মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে। এমনকি পুরো চার্জের পরও দীর্ঘ সময় কাজ করা যাচ্ছে না। অনেক সময় তো চার্জে বসিয়েই ডিভাইস ব্যবহার করতে হচ্ছে—যা ঝুঁকিপূর্ণ।

এর মূল কারণ হলো লিথিয়াম-আয়ন ব্যাটারির অবনতি। প্রতিদিনের চার্জ-ডিসচার্জ প্রক্রিয়ায় ব্যাটারির আয়ু কমতে থাকে। একে বলা হয় চার্জিং সাইকেল—যেটির গড় আয়ু ৫০০ সাইকেল বা আনুমানিক দেড় বছর। একবার ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ চার্জ হলে সেটিকে একটি সাইকেল ধরা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

টেক বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ফুল চার্জ বা একদম চার্জ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করাই ব্যাটারির সবচেয়ে বড় ক্ষতি করে।

 কীভাবে ব্যাটারি টিকিয়ে রাখা যায়?

ব্যাটারি ভালো রাখতে প্রযুক্তিবিদরা নিচের পরামর্শ দিয়েছেন:

  1. ফোনের চার্জ ২০% থেকে ৮০%-এর মধ্যে রাখুন।

  2. ফুল চার্জ দেওয়া বা একেবারে শূন্যে নামানো এড়িয়ে চলুন।

  3. চার্জ দেওয়ার সময় ডিভাইস অতিরিক্ত গরম হচ্ছে কি না খেয়াল রাখুন।

  4. লো পাওয়ার মোড চালু রাখুন, বিশেষ করে ব্যাটারি কম থাকলে।

  5. স্ক্রিন ব্রাইটনেস কম এবং অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার (যেমন: লোকেশন, ব্যাকগ্রাউন্ড অ্যাপ) বন্ধ রাখুন।

  6. ভালো মানের চার্জার ও পাওয়ার স্ট্রিপ ব্যবহার করুন।

ফোন বা ল্যাপটপের ব্যাটারি দীর্ঘমেয়াদে সচল রাখতে চাইলে চার্জিং অভ্যাস বদলাতে হবে। ‘১০০ শতাংশ চার্জ মানেই ভালো’—এই ধারণা ভুল। বরং স্মার্ট চার্জিং অভ্যাসই ডিভাইসের স্বাস্থ্য রক্ষা করতে পারে দীর্ঘদিন।