দ্রুত চার্জ শেষ হচ্ছে? স্মার্টফোনের ব্যাটারি টিকিয়ে রাখার কার্যকর কিছু উপায়
স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। তবে দীর্ঘ সময় ব্যবহারে অনেকেই সমস্যায় পড়েন ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণে। একবার চার্জ করলেও কিছুক্ষণ পরেই ৫০ শতাংশের নিচে নেমে আসে ব্যাটারি। বিশেষজ্ঞরা বলছেন, কিছু ভুল অভ্যাসের কারণেই দ্রুত শেষ হয়ে যায় স্মার্টফোনের চার্জ।
তবে সচেতন হলে কিছু সহজ কৌশলেই দীর্ঘ সময় ধরে ব্যাটারি ধরে রাখা সম্ভব। প্রযুক্তি বিশ্লেষক ও স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাটারি সাশ্রয়ের জন্য নিচের ৭টি বিষয় অনুসরণ করা যেতে পারে।
ব্যাটারি বাঁচানোর ৭টি কার্যকর পরামর্শ:
-
ব্রাইটনেস কমান, ব্যবহার করুন ডার্ক মোড
স্ক্রিন ব্রাইটনেস সর্বনিম্নে রাখুন বা অটো ব্রাইটনেস চালু করুন। অ্যামোলেড ডিসপ্লে হলে ডার্ক মোড ব্যবহার আরও কার্যকর। -
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
ব্যবহৃত না হওয়া অ্যাপ ফোনে জমে থাকলে ব্যাটারি ও স্টোরেজ—দুটিই ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো মুছে ফেলুন। -
ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন
অনেকে জানেন না, অনেক অ্যাপ পেছনে কাজ করতে থাকে। সেটিংসে গিয়ে ‘Battery Usage’ চেক করে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। -
অ্যাপস আপডেট রাখুন
পুরনো ভার্সনের অ্যাপ বেশি ব্যাটারি খেতে পারে। নিয়মিত আপডেট রাখুন অ্যাপ্লিকেশনগুলো। -
লোকেশন, ব্লুটুথ, ওয়াই-ফাই বন্ধ রাখুন
প্রয়োজন ছাড়া এগুলো চালু রাখবেন না। লোকেশন ফিচার ব্যাটারি শেষ করার অন্যতম কারণ। -
ব্যাটারি সেভার মোড চালু করুন
অ্যান্ড্রয়েড ও আইফোনে থাকা ‘Battery Saver’ বা ‘Low Power Mode’ ব্যাটারির খরচ নিয়ন্ত্রণে রাখে। -
লাইভ ওয়ালপেপার এড়িয়ে চলুন
অ্যাক্টিভ ওয়ালপেপার ও অ্যানিমেশন চার্জ বেশি খায়। এগুলো ব্যবহার না করাই ভালো।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি ব্যবহারে এই সাধারণ অভ্যাসগুলো পরিবর্তন করলে ফোন সারাদিন চার্জে রাখতে হবে না। একই সঙ্গে দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ুও বাড়ে।


