পরিচালকের ভূমিকায় অরিজিৎ সিং, আসছে জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা

বিনোদন
পরিচালকের ভূমিকায় অরিজিৎ সিং, আসছে জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা
নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৫

বলিউডে গায়ক হিসেবে অরিজিৎ সিংয়ের সাফল্য অনেক আগেই প্রতিষ্ঠিত। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় হাত দিচ্ছেন এই জনপ্রিয় শিল্পী। বিশ্বস্ত সূত্রের খবর, ২০২৫ সালের শেষের দিকে বড় পর্দায় আসছে অরিজিৎ পরিচালিত প্রথম সিনেমা—একটি জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার চলচ্চিত্র।

এই প্রকল্পটির প্রযোজনায় রয়েছেন সুপরিচিত প্রযোজক মহাবীর জৈন, যিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ এবং আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের জীবনভিত্তিক বায়োপিক প্রজেক্টে কাজ করছেন।

জানা গেছে, অরিজিৎ অনেকদিন ধরেই চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছিলেন। চুপিচুপি চিত্রনাট্য লিখে তা চূড়ান্ত করেছেন তিনি, যেখানে সহ-লেখক হিসেবে আছেন কোয়েল সিং। সিনেমাটির গল্পে থাকবে অ্যাডভেঞ্চার, পরিবেশ সচেতনতা এবং পারিবারিক আবেগের মিশেল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন চলছে। আগামী মাসেই শুরু হবে আনুষ্ঠানিক কাস্টিং প্রক্রিয়া। জানা গেছে, সিনেমাটিতে থাকছেন জাতীয় পর্যায়ের পরিচিত মুখরা। প্যান-ইন্ডিয়ান দর্শকদের লক্ষ্য করে তৈরি এই সিনেমা মুক্তি পাবে একাধিক ভাষায়।

অরিজিৎ সিং এখন কেবল গানের ভুবনের শিল্পী নন, তার সৃজনশীলতা এবার ছড়িয়ে পড়তে চলেছে রুপালি পর্দার আকাশে।