আরটিভিতে আসছে নতুন তুর্কি রোমান্টিক থ্রিলার ‘মোস্তফা’, শুরু ১ আগস্ট

বিনোদন
আরটিভিতে আসছে নতুন তুর্কি রোমান্টিক থ্রিলার ‘মোস্তফা’, শুরু ১ আগস্ট
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

বাংলাদেশে তুর্কি সিরিয়ালের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে দর্শকদের জন্য নিয়ে আসা হয়েছে জনপ্রিয় ও পুরস্কারপ্রাপ্ত তুর্কি রোমান্টিক থ্রিলার ‘মোস্তফা’।

১ আগস্ট থেকে প্রতি রাতে রাত ৯টায় সম্প্রচার শুরু হবে এই সিরিয়ালের। গল্পের কেন্দ্রবিন্দু মোস্তফা, একজন নীতিমালা অনুসরণকারী পুলিশ অফিসার, যার জীবনের একমাত্র প্রিয় মানুষ তার ছেলে। চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক মিথ্যা মামলায় তাকে বরখাস্ত ও কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর তার ছেলেকে তার শ্বশুরের কাছে হেফাজতে হারাতে হয় মোস্তফাকে।

সেখানে মোস্তফার জীবনে প্রবেশ করে এক ডাক্তার আইসেগুল, যার সঙ্গে ধীরে ধীরে তাদের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মোস্তফা জানেনা, আইসেগুল তার শত্রু গডফাদার বাহরির মেয়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মোস্তফা কি তার হারানো সন্তানকে ফিরে পাবে? শত্রুদের বিরুদ্ধে সে কীভাবে লড়াই চালাবে? এসব উত্তরের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ‘মোস্তফা’ ধারাবাহিকের প্রতিটি পর্বে।

সিরিয়ালে মোস্তফার চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়া বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ অন্যান্য জনপ্রিয় তুর্কি অভিনেতা-অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।