নিউইয়র্কে শাকিব-বুবলীর একসাথে সময় কাটানো
ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন। নিউইয়র্ক থেকে বুবলী নিজেই তাদের একান্ত কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা ঘিরে চলছে তুমুল আলোচনা।
চিত্রগুলোতে দেখা যায়, শাকিব ও বুবলী ছেলেকে নিয়ে পার্কে সময় কাটাচ্ছেন। একটি ছবিতে শাকিবকে বুবলীর ওড়না ধরে হাঁটতে দেখা যায়। অন্য একটি ফ্রেমে শাকিবের আলিঙ্গনে ধরা দিচ্ছে রোমান্সের আভাস। একাধিক ছবিতে তাদের চোখেমুখে প্রশান্তি ও পরিবারের উষ্ণতা স্পষ্ট।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রশংসা ও কৌতূহল। অনেকে বলছেন,
“শেষ পর্যন্ত বীরও পেলো তার বাবা-মায়ের সঙ্গে কিছু দারুণ মুহূর্ত।”
তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন:
“এবার অপু বিশ্বাস কী বলবেন?”
দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব। সে সময় বলেছিলেন,
“আমি চাই, আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। সুযোগ পেলে ছোট ছেলে বীরকেও তেমন স্মৃতি উপহার দেব।”
দুই বছর পর সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন ঢালিউডের এই সুপারস্টার।
জানা গেছে, আগস্টের মাঝামাঝি নাগাদ শাকিব খান দেশে ফিরবেন। দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে তার।


