সালমান খানের বোনের রেস্টুরেন্টে পাস্তার দাম কত জানেন?
বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান ২০২৪ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে যাত্রা শুরু করান এক ব্যতিক্রমধর্মী ইউরোপীয় রেস্তোরাঁ—‘মার্সি’। উদ্বোধনের পর থেকে শুধু তারকা নয়, খাদ্যপ্রেমীদের কাছেও এটি হয়ে উঠেছে নতুন আকর্ষণ। মার্সি শুধু একটি রেস্তোরাঁ নয়, যেন শিল্প, কল্পনা আর স্বাদের এক দুর্লভ মেলবন্ধন।
মার্সির সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে এর ছাদ। প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ না থাকলেও রেস্টুরেন্টের ছাদটি ডিজাইন করা হয়েছে এমনভাবে, যাতে রঙ পরিবর্তনের মাধ্যমে একবার দেখা যায় নীল আকাশ, আবার কখনও কখনও ছড়িয়ে পড়ে তারা ও মেঘের আবহ। অর্পিতা এই ডিজাইনকে বলেছেন ‘Emotionally immersive experience’। শুধু খাবার নয়, এখানকার পরিবেশও অতিথিকে মোহিত করে।
‘মার্সি’-র ইন্টেরিয়র ও কিচেনওয়ার থেকে শুরু করে চেয়ার-টেবিল পর্যন্ত প্রতিটি উপকরণে রয়েছে ইউরোপীয় আভিজাত্যের ছাপ। রেস্টুরেন্টটিতে একসাথে বসতে পারেন মাত্র ৩০ জন অতিথি—পরিচর্যায় কোন ঘাটতি রাখা হয়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মার্সির মেনুতে আছে মূলত ইউরোপীয় খাদ্যসামগ্রী, তবে কিছু কিছু আইটেমে এশীয় ও ভারতীয় টুইস্টও রয়েছে।
- ফোর চিজ পিৎজা – ₹১১০০
- অন্যান্য পিৎজা – ₹৮০০–১১০০
- হার্ব-ক্রাস্টেড ল্যাম্ব – ₹১০,০০০ (সিগনেচার ডিশ)
- ট্রাফল পাস্তা অন হুইল – ₹৮৫০০
- টেরিয়াকি স্যামন – ₹৪০০০
সম্প্রতি রেস্টুরেন্টে চালু হয়েছে ‘লাবুবু মেনু’। এটি চালুর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চলে, যেখানে জানানো হয়—এই মেনু থেকে অর্ডার করলে মিলবে ‘লাবুবু’ উপহার। যদিও এটি ছিল সীমিত সময়ের অফার, তবে এর সাড়া ছিল চোখে পড়ার মতো।
মার্সি ইতিমধ্যেই পরিণত হয়েছে খান পরিবারের অন্যতম পছন্দের পার্টি ভেন্যুতে। পরিবারের বিভিন্ন ছোট-বড় আয়োজন এখন এই রেস্টুরেন্টেই হয়। এমনকি অর্পিতার সাম্প্রতিক জন্মদিনও উদযাপিত হয়েছে এখানে।


