ওটিটিতে তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এর নতুন সিজন

বিনোদন
ওটিটিতে তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এর নতুন সিজন
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

তুরস্কের ইতিহাসনির্ভর জনপ্রিয় সিরিজ ‘কুরুলুস ওসমান’ এখন বাংলায়। ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপে একসঙ্গে আসছে এই আলোচিত সিরিজের প্রথম ছয়টি সিজন। সিরিজটির বাংলা প্রচারের স্বত্ব কিনেছে এসআরকে গ্রুপ, আর ইতোমধ্যেই টফিতে মুক্তি পেয়েছে প্রথম তিনটি সিজন।

আগামী ২২ আগস্ট থেকে দেখা যাবে চতুর্থ সিজন, এরপর পর্যায়ক্রমে আসবে পঞ্চম ও ষষ্ঠ সিজন।

সিরিজে উঠে এসেছে ওসমানীয় সাম্রাজ্যের শেকড়, শুরু হয় কায়ি গোত্রের সংগ্রাম দিয়ে। বাইজেন্টাইন ও মঙ্গোল আক্রমণে বিপর্যস্ত গোত্রকে রক্ষা করতে সামনে আসেন আরতুগ্রুল, আর তাঁর উত্তরসূরি ওসমান গড়ে তোলেন এক শক্তিশালী সাম্রাজ্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুদ্ধিমত্তা, শৌর্য-বীর্য, আত্মত্যাগ আর কূটনীতিতে ভরপুর সিরিজটি দর্শকদের নিয়ে যায় ইতিহাসের গভীরে।

পরিচালনায় মতিন গুনাই, রচনায় মেহমেদ রোজদাগ। মূল চরিত্রে আছেন বুরাক অ্যাজিভিট, সঙ্গে আছেন ওজগে টোরের, ফারুক আরান, ইসমাইল হাক্কি উরুনসহ আরও অনেকে।

বাংলা ভাষায় দর্শকের জন্য সহজ করে উপস্থাপন করতে সিরিজটিতে কণ্ঠ দিয়েছেন ৫৩ জন বাংলাদেশি কণ্ঠশিল্পী। ভিজ্যুয়াল ও আবহে মানানসই এই ডাবিং দর্শকদের অভিজ্ঞতায় যুক্ত করবে নতুন মাত্রা।

‘কুরুলুস ওসমান’ ইতোমধ্যেই ৭৩টি দেশে প্রচারিত হয়েছে এবং জিতেছে ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ পুরস্কার।