সিনেমায় অভিষেক, নিজের ভেতরটা নিয়েই খোলামেলা সাবিলা নূর

বিনোদন
সিনেমায় অভিষেক, নিজের ভেতরটা নিয়েই খোলামেলা সাবিলা নূর
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর এবার বড় পর্দায় পা রেখেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করে। ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও, ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত অনুভূতি, শৈল্পিক যাত্রা ও মানসিকতার দিকটিও খোলাসা করেছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে সাবিলা জানান, তিনি একজন স্বভাবগতভাবে ইন্ট্রোভার্ট। নিজের অন্তর্মুখী স্বভাব সম্পর্কে তিনি বলেন, “অনেকেই হয়তো মনে করেন আমি অহংকারী বা দূরত্ব বজায় রাখতে চাই। আসলে তা নয়—আমি একটু সময় নিই নতুন পরিবেশ বা মানুষের সঙ্গে মানিয়ে নিতে।”

তিনি আরও বলেন, “কোনো স্পেসে গেলে আমি কখনো নার্ভাস, কখনো কনফিউজড থাকি। সেটা হয়তো অনেকেই ভুল ব্যাখ্যা করেন। তবে যাদের সঙ্গে আমি কাছাকাছি হতে পারি, তারা জানেন আমি একদমই অন্যরকম মানুষ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাবিলা নূরের ভাষ্য, “আমি এখন একটা ভালো সিনেমা করেছি, দর্শক দেখছেন ও সাড়া দিচ্ছেন। কিন্তু এটাও জানি—এক বছর পর যদি ভালো কোনো কাজ না করি, মানুষ হয়তো আমাকে ভুলে যাবে। শিল্পীদের বাস্তবতা এটাই।”

প্রসঙ্গত, টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে দীর্ঘদিন কাজ করলেও, ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। তার ভক্তদের কাছে এটি যেমন একটি নতুন অধ্যায়ের সূচনা, তেমনি সাবিলার কাছে নিজের জায়গা ধরে রাখার চ্যালেঞ্জও।