আবারও একসঙ্গে বিজয়-রাশমিকা, গুঞ্জনে নতুন মাত্রা যোগ করল ‘রহস্যময় আংটি’

বিনোদন
আবারও একসঙ্গে বিজয়-রাশমিকা, গুঞ্জনে নতুন মাত্রা যোগ করল ‘রহস্যময় আংটি’
নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা আবারও প্রেমের গুঞ্জনে শিরোনামে। দুবাই বিমানবন্দরে একা দেখা গেলেও, রাশমিকার আঙুলের একটি রহস্যময় আংটি ভক্তদের কৌতূহলের আগুনে ঘি ঢেলে দিয়েছে।

সাদা শার্ট, নীল জিনস ও কালো সানগ্লাসে রাশমিকার চেহারায় ছিল সাবলীল এক উজ্জ্বলতা, তবে তার ডান হাতের অনামিকায় নতুন একটি আংটি ছিল সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেবল তা-ই নয়, ওই দিন সন্ধ্যায় আরেকটি ইভেন্টে হাজির হলেও আংটিটি দেখা যায়নি, যা ঘনীভূত করেছে জল্পনা।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বিজয় ও রাশমিকা। ভক্তদের উদ্দেশে হাত নাড়ার সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজয় ইনস্টাগ্রামে লিখেছেন:

“অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”

ভক্তদের সবচেয়ে বেশি উত্তেজনায় ফেলে দেয় সেই ছবি ও ভিডিও, যেখানে বিজয় ও রাশমিকাকে মুহূর্তের জন্য হাত ধরতে দেখা যায়। যদিও তারা কখনোই সম্পর্ক স্বীকার করেননি, তবে একসঙ্গে বিদেশ সফর, এক অনুষ্ঠানে একইসঙ্গে উপস্থিতি এবং ব্যক্তিগত সময় কাটানোর নানা মুহূর্ত আগেও বহুবার আলোচনার জন্ম দিয়েছে।

প্রেমের গুঞ্জনের পাশাপাশি আবারও রুপালি পর্দায় একসঙ্গে আসছেন বিজয়-রাশমিকা জুটি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘ভিডি-১৪’, যেখানে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে।

তারা এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়, যেগুলো দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল।