শাড়ি–বিতর্কের মাঝেই নতুন আলোচনায় তানজিন তিশা, ভাইরাল ঘনিষ্ঠ ছবি

বিনোদন
শাড়ি–বিতর্কের মাঝেই নতুন আলোচনায় তানজিন তিশা, ভাইরাল ঘনিষ্ঠ ছবি
নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫

শাড়ির মূল্য পরিশোধ না করা নিয়ে দুই নারী উদ্যোক্তার অভিযোগ এবং মামলা–জিডির জেরে কয়েকদিন ধরেই আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। এমন সময়ই নিজের সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ কিছু ছবি পোস্ট করে আবারও বিতর্কের কেন্দ্রে চলে এলেন এই তারকা।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তিশা দুটি ছবি শেয়ার করেন। একটিতে তাকে এক যুবককে বুকে জড়িয়ে ধরতে দেখা যায়, অন্যটিতে দু’জন চোখে চোখ রেখে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি স্টোরি সরিয়ে নিলেও ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অনলাইনে ছবির সঙ্গে যে নামটি ঘুরে বেড়াচ্ছে তা হলো মুহায়মান জায়ান—যাকে তিশার ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। জানা গেছে, তিনি একজন ব্যবসায়ী এবং গুলশানে বসবাস করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিশার ঘনিষ্ঠ এক সহকর্মী জানান, “তিশা ও জায়ান প্রায় ছয় মাস ধরে সম্পর্ক ধরে রেখেছেন। তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায় প্রায়ই।”

বিষয়টি জানতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। তার সহকারী নিলয় শুধু জানিয়েছেন, “আপু ঘুমাচ্ছেন।” এরপর আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করছেন—শাড়ি–বিতর্কের সমালোচনা থেকে দৃষ্টি সরাতেই সচেতনভাবে এই ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে তিশা সরাসরি কিছু বলেননি।

উল্লেখ্য, প্রেমের গুঞ্জনে এটাই তিশার প্রথম আলোচনায় আসা নয়। আগে হাবিব ওয়াহিদ, ইমরান মাহমুদুল, আফরান নিশো, জাবিন ইকবাল জাহিন এবং সর্বশেষ অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গেও তার নাম জড়িয়েছিল।