খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে গুলি, দুইজন নিহত

অপরাধ
খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে গুলি, দুইজন নিহত
নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫

খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তৎক্ষণাত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে মোটরসাইকেলে করে আদালত এলাকা ছাড়ছিলেন দুই ব্যক্তি। ঠিক সেই সময় মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

হামলার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার কারণ এবং কারা জড়িত থাকতে পারে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব