বলিউডে রিয়ার নতুন সিদ্ধান্ত: বিয়ে নয়, মাতৃত্বের পরিকল্পনায় এগিয়ে

বিনোদন
বলিউডে রিয়ার নতুন সিদ্ধান্ত: বিয়ে নয়, মাতৃত্বের পরিকল্পনায় এগিয়ে
নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবার মাতৃত্ব ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সম্প্রতি নিজের পডকাস্টে তিনি জানালেন, ৩৩ বছর বয়সে এসে তিনি ডিম্বাণু সংরক্ষণ (Egg Freezing) নিয়ে চিন্তিত এবং এই প্রক্রিয়া গ্রহণের কথা ভাবছেন।

রিয়া বলেন, “আমার বয়স ৩৩। সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছি। আমি নিজে মা হতে প্রস্তুত, তবে বিয়ের জন্য কোনো চাপ নেই। সমাজের নিয়ম বা বয়সের সীমার মধ্যে আমি নিজেকে বাঁধতে চাই না।”

তিনি আরও বলেন, মাতৃত্বের বিষয়টি মন ও শরীরের দ্বন্দ্বের প্রতিফলন। শরীর বলে “এখন সময় হয়েছে”, কিন্তু মন বলে “আমার এখনও নিজের লক্ষ্য ও ক্যারিয়ার আছে।” এই দ্বন্দ্ব নিয়েই তিনি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিয়া নতুন প্রজন্মের নারীদেরও পরামর্শ দিয়েছেন, দেরি না করে এখনই নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এগ ফ্রিজিং প্রক্রিয়া শারীরিকভাবে যন্ত্রণাদায়ক হতে পারে।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘ সময় সংবাদ শিরোনামে ছিলেন। বর্তমানে তিনি নতুন অধ্যায়ে মনোযোগ দিচ্ছেন।