পল্লবী থানা এলাকা থেকে শুটার আলাল গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি জব্দ

অপরাধ
পল্লবী থানা এলাকা থেকে শুটার আলাল গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি জব্দ
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আলাল (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে ওই এলাকায় “শুটার আলাল” নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে পল্লবী থানার সেকশন-১১, এফ ব্লক, ৪ নং অ্যাভিনিউয়ের তালতলা বস্তির মামুনের ভাড়াটিয়া আলালের রুমে অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার আলালের বিরুদ্ধে পল্লবী থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা, দুটি মাদক মামলা এবং দুটি মারামারি মামলা সহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব