অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের চারদিনের সফর ঘিরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত বছরের বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলার পর সংহতি প্রদর্শনের জন্য এই সফর হলেও, গাজায় ইসরায়েলের কার্যকলাপ ও বেসামরিক হতাহতের ঘটনা নিয়ে সাধারণ নাগরিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। খবর আল জাজিরা সূত্রে।

সিডনিতে সোমবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় চত্বরে হাজারো মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং বক্তব্য শুনেন। ৩০ বছর বয়সী বিক্ষোভকারী জ্যাকসন এলিয়ট বলেন, “বন্ডি গণহত্যা ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান নেতৃত্ব ফিলিস্তিনি জনগণকে কোনো স্বীকৃতি দেয়নি। হার্জোগ দখলদারিত্বের বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি শুধু অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্কের কথা বলেন।”

প্রতিবাদের কারণে সিডনিতে শহরজুড়ে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে নজরদারি এবং ঘোড়ায় চড়ে পুলিশ টহল দিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে যাতে কোনও সহিংসতা না ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই সফরটি ইসরায়েল-অস্ট্রেলিয়ার সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি দেশজুড়ে ফিলিস্তিনপন্থি নাগরিকদের প্রতিক্রিয়ারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।