সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

অপরাধ
সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি, দরবারের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরী-কে বুধবার সকালে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দরবারের নিজ বাসভবন থেকে তাকে ধরা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি শর্টগানসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, গত বছরের ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের মেয়ে ইভা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। তাদের মধ্যে রবিন শেখ (৩২) নামের এক যুবককে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হিসেবে তোহিদুল হোসেন শাহীন নূরীকে ধরা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযানকালে উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে দুটি শর্টগান, ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, সাতটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি ডিভিআর সেট, একটি শর্টগানের বক্স এবং বিভিন্ন অংশ।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।