স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা
আগামী বছর থেকে দেশের সকল স্কুলে ভর্তির জন্য প্রথাগত লটারি প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করা হবে। এই ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা আর থাকবে না। তিনি বলেন, নতুন ব্যবস্থা অনুযায়ী শিশুদের ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায্য এবং সুশৃঙ্খল হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, এই পরিবর্তনের মাধ্যমে প্রতিটি শিশুকে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং ভর্তি প্রক্রিয়ার জটিলতা দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন অভিভাবক ও শিক্ষার্থী উভয়ের জন্য স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।


