ভারতে গ্যাসের দাম বাড়ায় মোদির ব্যঙ্গ ছবি প্রকাশ কংগ্রেসের

ভারতে গ্যাসের দাম বাড়ায় মোদির ব্যঙ্গ ছবি প্রকাশ কংগ্রেসের
নিউজ ডেস্ক
১ মে ২০২৬

জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়ে ভারতে একদিনেই রান্নার গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করে চিত্র প্রকাশ করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস।

দলটির প্রকাশিত ব্যঙ্গচিত্রে মোদিকে যোগব্যায়াম করতে দেখা যায়, যেখানে গ্যাসের দামের ঊর্ধ্বগতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়, ২০২৫ সালের ডিসেম্বরে একটি সিলিন্ডারের দাম ছিল ১,৬৮৪ রুপি, যা ১ মে ২০২৬-এ বেড়ে দাঁড়িয়েছে ৩,২০২ রুপিতে।

ভারত আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে রান্নার গ্যাসের প্রায় ৬০ শতাংশই আমদানি করতে হয় দেশটিকে। বিশ্বে গৃহস্থালি ব্যবহারে গ্যাসের অন্যতম বড় ভোক্তা ভারত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দাম বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, ১৯ কেজির সিলিন্ডারের দাম একদিনেই ৯৯৩ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাজধানী দিল্লিসহ বিভিন্ন অঞ্চলে গ্যাসের দাম ভিন্ন হলেও কোথাও কোথাও প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি ঘটেছে, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।