হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, হরমুজ প্রণালির নিকটে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের বরাতে সংস্থাটি জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কতা অমান্য করার পর জাস্ক দ্বীপের কাছাকাছি এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, সংশ্লিষ্ট জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্দেশ না মানায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে এখনো মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। খবর প্রকাশ করেছে আল জাজিরার।

এদিকে এই ঘটনার প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি সামরিক অভিযান শুরু করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কিন সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে প্রায় ১৫ হাজার সেনা, ১০০টির বেশি বিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন মোতায়েন করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে এমন উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।