ইয়াবা সেবন করে রামিসার ওপর নির্যাতন চালায় ঘাতক সোহেল
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, আসামি জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেছে এবং ঘটনার আগে ইয়াবা সেবনের কথা জানিয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশুটিকে পাশের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামির স্ত্রী স্বপ্নাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।


