নেত্রকোণায় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ গ্রেপ্তার

Uncategorized
নেত্রকোণায় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ গ্রেপ্তার
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা কৃষক লীগের সাবেক সদস্য ও পৌর শাখা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আহমেদকে গ্রেপ্তার করেছেন মডেল থানার পুলিশ।
আজ শুক্রবার (১২জুন) বেলা সোয়া ৩টার দিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পরিবারের লোকজন জানান – মুরাদ আহমেদের নামে কোনো মামলা নেই। সে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার জানান – গতরাতে জেলা শহরের নাগড়া এলাকা থেকে মোঃ মুরাদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ২০২৫ সালে ১১মে নেত্রকোণা মডেল থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক আসামী হিসেবে মোঃ মুরাদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।