বেনজীরকে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ এগোচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ
বেনজীরকে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ এগোচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বললেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।’

আজ শুক্রবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন- এ বিষয়ে তাকে ফেরানো কঠিন কি না জানতে চাইলে সালাউদ্দিন জানালেন, আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।

অনুষ্ঠানে ওসমান হাদি হত্যা মামলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদের মন্তব্য, মামলার বিদেশে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।