দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জাতীয়
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
২৭ আগস্ট ২০২৬

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দুর্নীতির ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এসব মামলার রায় ঘোষণা করেন।

২০০৭ সালে মামলাগুলো দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মির্জা আব্বাসকে এসব মামলার অভিযোগ থেকে খালাস দেন।

সার সংকট নিয়ে বিরোধী দলের অভিযোগ

এদিকে দেশে সার সংকটের কারণে কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ। তার অভিযোগ, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতোই সরকার কৌশলে সারের সংকটের বিষয়টি আড়াল করছে।

তিনি বলেন, সার সংকটের কারণে কৃষকদের ভোগান্তি বাড়ছে। একই সময়ে সরকার বিভিন্ন বিতর্কিত আইন পাসের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদের ভাষ্য, জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।

দেশের বিভিন্ন সংকট সমাধানে সংসদ ও রাজপথে বিরোধী জোট আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।