বাংলাদেশ সীমান্তে গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় আটক

অপরাধ
বাংলাদেশ সীমান্তে গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় আটক
২৮ আগস্ট ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমারশাইল সীমান্ত দিয়ে একটি ভারতীয় চোরাকারবারি দলের মাদক ও অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা সম্পর্কে জানতে পারে বিজিবি।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি বিশেষ টহল দল কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করা হলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একপর্যায়ে কয়েকজন চোরাকারবারি পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।