বিচার বিভাগে রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক

আইন ও আদালত
বিচার বিভাগে রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

 

বদলি হওয়া বিচারকদের তালিকা