প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষা
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী
২৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়ে আশ্বস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও যথাযথ যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। মন্ত্রণালয়ও পৃথক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়েছে।

মন্ত্রী জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ১ অক্টোবর পর্যন্ত কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলে তার বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এ কারণে প্রার্থীদের বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে নিয়োগপত্রের দাবিতে রোববার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের একটি অংশ। তারা দ্রুত নিয়োগপত্র দিয়ে নির্ধারিত সময়ে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়টি যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।