রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০২

অপরাধ
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০২
৩ অক্টোবর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, পুলিশের বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, ওয়ারীতে ৪৫, লালবাগে ৪২, উত্তরা বিভাগে ৩৮, রমনায় ৩০, গুলশানে ২৩ এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।