মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ‘হালাল সেভিংস স্কলারশিপ’

শিক্ষা
মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ‘হালাল সেভিংস স্কলারশিপ’
৪ অক্টোবর ২০২৬

মেধাবী ও আর্থিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তার লক্ষ্যে Halal Savings চালু করেছে “Halal Savings Merit & Hope Scholarship 2026”। “মেধার পাশে, সম্ভাবনার পথে” প্রতিপাদ্যে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের নিয়মিত মাসিক শিক্ষা সহায়তার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন সুযোগ দেওয়া হবে।
Halal Savings-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর স্বপ্ন যেন থেমে না যায়—এই ভাবনা থেকেই এই Scholarship Programme-এর উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি শুধু আর্থিক সহায়তাভিত্তিক একটি বৃত্তি কার্যক্রম নয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে একটি দীর্ঘমেয়াদি Halal Savings Scholar Community গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা Mentorship, Leadership Development, Financial Literacy, Personal Development, সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন Learning Activity-তে অংশগ্রহণের সুযোগ পাবে। Scholarship Programme সম্পন্নকারী শিক্ষার্থীদের স্বীকৃতি ও Certificate প্রদানের ব্যবস্থাও থাকবে।

কারা আবেদন করতে পারবেন:
বাংলাদেশের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী, পরিশ্রমী এবং আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে—এমন শিক্ষার্থীরা এই Scholarship-এর জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ধারাবাহিকতার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থা, শিক্ষার্থীর ভবিষ্যৎ লক্ষ্য, ব্যক্তিগত সম্ভাবনা, সামাজিক দায়িত্ববোধ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়গুলো বিবেচনা করা হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য
আবেদনকারীদের Student ID অথবা Admission Proof, সর্বশেষ পরীক্ষার ফলাফল বা Transcript, পরিবারের আর্থিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ এবং একটি Personal Statement জমা দিতে হবে।
Personal Statement-এ আবেদনকারীকে মূলত ব্যাখ্যা করতে হবে—এই Scholarship তার শিক্ষা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কীভাবে সহায়তা করবে।
আবেদন শুরু
Halal Savings Merit & Hope Scholarship 2026-এর আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত Google Form-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন লিংক:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhWHMriOKekUa5W7YOeqXaHlHOqoUHAqKIbqQF01ZP4ufq1w/viewform?usp=sharing&ouid=111159154515364422019

Halal Savings সংশ্লিষ্ট সবাইকে এই Scholarship-এর তথ্য মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠানটির বিশ্বাস, আজকের একটি ছোট শিক্ষা সহায়তা আগামী দিনের একটি বড় সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।
Halal Savings
মেধার পাশে, সম্ভাবনার পথে।
Investing in People. Inspiring Possibilities.