বিশ্ববাজারে স্থির রুপার দাম, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম

বিশ্ববাজারে স্থির রুপার দাম, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম
২০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর লেনদেনে রুপার দাম অপরিবর্তিত থাকলেও কমেছে স্বর্ণ, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৫৭ দশমিক ৯৭৪ ডলারে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৩৬ ডলারে নেমেছে।

এদিন প্যালাডিয়ামের দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ। এতে ধাতুটির প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ দশমিক ৬১ ডলার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের ফিউচার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলার।

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামের এই পরিবর্তন বিনিয়োগকারীদের নজরে রয়েছে।