ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই

জাতীয়
ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই
২৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, উপনির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আখতার আহমেদ জানান, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভোটগ্রহণ কার্যক্রম তদারকির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে ইসির সিনিয়র সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন।