লন্ডনে ড.ইউনূস ও তারেক রহমানের বৈঠক

রমজানের আগেই নির্বাচন সম্ভব : ড. ইউনূস

জাতীয়
রমজানের আগেই নির্বাচন সম্ভব : ড. ইউনূস
নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৫

সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে ২০২৬ সালের রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও একই মতামত উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা জানান, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“যদি সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হয়, তবে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব,” বলেন অধ্যাপক ইউনূস।

বৈঠকে রাজনৈতিক অগ্রগতির পাশাপাশি নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছে উভয় পক্ষ। তারেক রহমান প্রধান উপদেষ্টার গঠনমূলক অবস্থানকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ আলোচনার মাধ্যমে ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে একটি সময়োপযোগী রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।