যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রাজধানী
যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

২১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিরপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।

বিক্ষোভ মিছিল থেকে সাম্প্রতিক বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার দাবি করেন দলটির নেতাকর্মীরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জামায়াতে ইসলামীর নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়েছে। এসব ঘটনার প্রতিবাদেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানান নেতারা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন ও মো. শহীদুল্লাহ।

এ ছাড়া মহানগরী মজলিসে শূরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বিরসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।