ময়মনসিংহে আগুনে পুড়ল ৭ ঘর, অক্ষত রইল পবিত্র কোরআনের হরফ

দেশজুড়ে
ময়মনসিংহে আগুনে পুড়ল ৭ ঘর, অক্ষত রইল পবিত্র কোরআনের হরফ
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেলেও পবিত্র কোরআন শরীফের ভেতরের হরফ অক্ষত থাকার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।

সোমবার (১৮ মে) দুপুরে হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলামের টিনশেড ঘর থেকে বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতেও। এতে আশরাফুল ইসলামের চারটি ও মিতু আক্তারের তিনটি ঘর পুড়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভস্মীভূত হলেও আংশিক পোড়া কোরআন শরীফের ভেতরের লেখাগুলো অক্ষত দেখতে পান স্থানীয়রা।

ভালুকা ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।