সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

দেশজুড়ে
সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে মেঘনা নিউ টাউন এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকাগামী লেনে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। এসময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথা, পেট, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আনিজুল আহমেদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।