মৎস্যজীবী লীগের আহ্বায়ক গ্রেপ্তার
নেত্রকোণার বারহাট্টা উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক পিংকু পালকে গ্রেপ্তার করেছেন বারহাট্টা থানার পুলিশ।
আজ শুক্রবার (১৭জুলাই) সকালে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান – বৃহস্পতিবার রাতে বারহাট্টা উপজেলা শহরের পূর্ব বাজার থেকে পিংকু পালকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি চম্পক দাম জানান – ২০২৪ সালে বারহাট্টা উপজেলা শহরের মডেল মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ওই বছরের ৯ আগস্টে বারহাট্টা থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি থাকায় পিংকু পালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতে পাঠানো হবে।


