দূর্গাপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনের দেড় লাখ জরিমানা

দেশজুড়ে
দূর্গাপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনের দেড় লাখ জরিমানা

নেত্রকোণার দূর্গাপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৮আগস্ট) সকাল ১১টায় দূর্গাপুর উপজেলার শিমুলতলী হতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বিচারিক হাকিম হিসেবে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সাথে জড়িত শফিউদ্দিন সোহাগ (৩৭) ও এনামুল হক (২১) নামক দুজনকে আটক করা হয়। পরে আসামিদের অপরাধের মাত্রা বিবেচনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শফিউদ্দিন সোহাগ (৩৭) কে এক লাখ টাকা এবং এনামুল হক (২১) কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান- জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।