মদন আওয়ামী লীগের নেতা ইসলাম উদ্দীন গ্রেপ্তার
নেত্রকোণার মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসলাম উদ্দীনকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তি হলেন – নেত্রকোণা জেলার মদন উপজেলার চাঁনগাঁও ইউনিয়নের চাঁনগাঁও শাহপুর গ্রামের বাসিন্দা মোঃ ইসলাম উদ্দীন। তিনি মদন উপজেলা শাখা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
আজ শনিবার (২৯আগস্ট) দুপুর দেড়টার দিকে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান – শুক্রবার দিবাগত শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে মোঃ ইসলাম উদ্দীনকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার (২৯আগস্ট) দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান – মদন থানায় ২০২৫ সালের ৫মে দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি মোঃ ইসলাম উদ্দীন।


