কেন্দুয়ার জাহাঙ্গীর হোসেন সিলেট বিভাগের পুলিশের ডিআইজি; জেলাবাসী আনন্দিত
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন সিলেট বিভাগের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) হিসেবে পদায়িত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় – গত ৩০ আগস্ট মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
এই গুরুত্বপূর্ণ পদায়নের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকেই শুভেচ্ছা সহ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এতে করে নেত্রকোণা জেলাবাসী অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তাঁর এই নতুন দায়িত্বে সফলতা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আরও গৌরব বয়ে আনবেন—এটাই প্রত্যাশা।


