রাঙামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১০ জন আটক

দেশজুড়ে
রাঙামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১০ জন আটক

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, ধর্ষণ, মাদক কাবর্বারী এবং মাদকসেবীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎৪ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসব আসামিদের গ্রেফতার করেন।
‎
‎আসামীরা হলেন- আহাম্মেদ সফি (৪৪),মুহাম্মদ ইউসুফ আলী (২৬),শাহাবু্উদ্দিন (৩২),মিছকাত (১৮),দেলোয়ার হোসেন (২০),মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭), মোঃ আকতার উদ্দিন (২৬), রবিউল (১৮), কামাল হোসেন,ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)। আসামীরা সবাই রাঙামাটি পৌরসভার স্থায়ী বাসিন্দা।
‎
‎কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসীম বলেন,উপরোক্ত আসামীদের মাদক সেবন করার অপরাধে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এই চলমান রয়েছে।