নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য মনোনীত চেয়ারম্যান জনাব দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে রাঙামাটিতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ চেয়ারম্যান দীপন তালুকদারের গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী মো. আজম খান চৌধুরী, সহ-সভাপতি মো. রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, সহ-সাধারণ সম্পাদক হাজী মো. বখতিয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক শহীদুল্লাহ কাজল এবং সমাজসেবা সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন ও কাঠ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে চেয়ারম্যান দীপন তালুকদার সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।


