তিন জাতীয় কমিটিকে স্বাগত জানিয়ে পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পিসিএনপির
oplus_0
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে স্বাগত জানিয়ে পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন, সশস্ত্র তৎপরতা বন্ধ এবং পাহাড়ে সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজমের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পরও পাহাড়ে চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও সশস্ত্র তৎপরতা বন্ধ হয়নি। এ সময় জেএসএসের সাম্প্রতিক বিবৃতির প্রতিবাদ ও শিশির চাকমার সংবাদ সম্মেলনের নিন্দা জানানো হয়।
পাশাপাশি জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে নিষিদ্ধ ঘোষণা, পাহাড়ে হত্যাকাণ্ডের বিচারে লিগ্যাল টাস্কফোর্স গঠন, জেলা ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত এবং ব্যারিস্টার মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।#


