গর্ব করে বলতে পারি, আমার দলের কেউ চাঁদাবাজিতে জড়িত নয়’: আইনমন্ত্রী

দেশজুড়ে
গর্ব করে বলতে পারি, আমার দলের কেউ চাঁদাবাজিতে জড়িত নয়’: আইনমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৬

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তাঁর দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে তিনি গর্ব করে বলতে পারেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শৈলকুপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।