সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশজুড়ে
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকায় মধুমিতা সিএনজি পাম্পের পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভি সোনারগাঁ উপজেলার নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহাদাত হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সোহেল রানা। এ সময় অভির হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।